বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এনায়েতপুর থানা শাখা কৃর্তক আয়োজিত ২০২৪ ইং সালের মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ জুলাই (শনিবার) এনায়েতপুর ইসলামীয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এনায়েতপুর থানা শাখা সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হোসেন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আহসান উল্লাহ হাবিব, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল মতিন, ইসলাহুল উম্মাহ মাদ্রাসার প্রধান শিক্ষক ডাঃ মোঃ সেলিম রেজা, বিজয় প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক ইদ্রিস আলম, অক্সফোর্ড ডিজিটাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ।
এ সময় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, ভালো স্টুডেন্ট হতে হলে, লেখা পড়ার বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.