স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চুর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনায়েতপুর থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলী মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম শামীম হক, ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলামিন, খোরশেদ আলম সরকার, সহপ্রচার সম্পাদক গোলাম কিবরিয়া বাবু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এনায়েতপুর থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়াদ্দার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.