
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ও মুছাপুর ইউনিয়নের মেঘনা ও ছোট ফেনী নদীতে মৎস্য বিভাগের অভিযানে দুটি ট্রলার, প্রায় এক লাখ মিটার অবৈধ জাল ও তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ সময় ১২ জন জেলেকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃতদের মধ্যে ১০ জনকে পাঁচ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুই জেলের দণ্ড মুসলেকা নিয়ে মওকুফ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ পাশ্ববর্তী একটি এতিমখানার ছাত্রদের খাবারের জন্য প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
আটককৃত জেলেরা হলেন— মো. ইসমাইল (৪২), জহির (৩০), মো. রাজিব (৩৫), ফয়সাল (৪৫), দেলোয়ার (২৮), বেলায়েত (৫০), মো. ওয়াশিম (২৫), রুবেল (৩০), শহীদ (৪২) ও ইব্রাহীম (৩২)।
অভিযান সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বুধবার গভীররাতে মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার।
জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, “নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.