গাইবান্ধা জেলায় কর্মরত এক পুলিশ সদস্য এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদে পদোন্নতি লাভ করায় আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধায় আয়োজিত অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং র্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও দক্ষতার সঙ্গে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা; জনাব শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.