
অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি
এই স্লোগানকে প্রতিপাদ্য করে " সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৮-২৪ আগস্ট
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার(১৮ আগস্ট ) সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর'এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী, পোনামাছ অবমুক্তকরন ও উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী,
এস সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা, সাকলাইন হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল আওয়াল,গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ , গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদূদ,সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ,সাধারণ সম্পাদক আমিনুল ইসলামপ্রমূখ মৎস্য চাষিরাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.