চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন ০২ নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত পারিলা গ্রামস্থ জনৈক কুদ্দুস এর আমবাগান সংলগ্ন হেয়ারিং বন্ড রাস্তার উপর গত ২২/০৬/২৫ ইং তারিখ অনুমানিক রাত ২২.০০ ঘটিকা হতে ২৩/০৬/২৫ ইং তারিখ রাত ০৪:০০ ঘটিকার মধ্যে যেকোনো সময়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার শ্রীরামপুর গ্রামের আঃ মোত্তালেবের পুত্র রাজু আহম্মেদ(২১)কে
কে-বা কাহারা গলা কেটে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। ভোর বেলায় পথচারীরা পরে থাকা লাশটি দেখতে পেয়ে গ্রাম পুলিশ এবং স্থানীয় ইউপি মেম্বর কে সংবাদ দেয়। প্রাথমিকভাবে কোন কারণ জানা যায়নি। ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ উপস্থিত থেকে লাশ মর্গে পাঠানোর জন্য সহযোগীতা করেন। এ বিষয়ে নাচোল থানা অফিসার ইনচার্জ জানান উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.