নতুন রাজনৈতিক দল হিসেবে "জনতার দল" নিবন্ধন পাওয়ায়,লালমনিরহাটের সাপ্টিবাড়ী বাজারে দলের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব দলের সাপ্টিবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয় হতে, নেতাকর্মীদের উপস্থিতিতে এ আনন্দ মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায়, বক্তব্য রাখেন, জনতার দল লালমনিরহাটের আদিতমারী উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক, সাপ্টিবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নুর আলম সিদ্দিক ও সাধারণ সম্পাদক সেলিম মির্জা প্রমূখ।
এসময়ে জনতার দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.