সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা মনসুর আলী কেজি এন্ড মডেল স্কুলে নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে মনসুর আলী কেজি এন্ড মডেল স্কুলে নিজস্ব প্রাঙ্গণে এ নবীনবরণ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনসুর আলী কেজি এন্ড মডেল স্কুলের চেয়ারম্যান এম এ রশিদ। শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম এ রশীদের পুত্রবধূ ডাঃ মাহমুদা আলম মৌরী ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক সাইদুর রহমান শাহীন ও শিশু কিশোর, রাহীল এর সঞ্চালনায় এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার মুরাদ হাসান,বিশেষ অতিথি ছিলেন, মোমিনুল হক, জামিরতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হায়দার আলী,সোনাতনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, এ বিদ্যালয় এর সকল শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নিরসভাবে কাজ করে যাচ্ছি। সন্তান আপনাদের মানুষ করার দায়িত্ব আমাদের। আগামীর দিনেও আরো সুন্দর ফলাফল বয়ে আনতে আমি সহ আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী অঙ্গীকারবদ্ধ।
বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ রশিদ বলেন,
“বর্তমান সময়ে শিশুরা ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে তাদের বের করে আনতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। মনসুর আলী কেজি এন্ড মডেল স্কুলের মতো প্রতিষ্ঠানে শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা, সুন্দর হাতের লেখা, ও আবৃত্তির চর্চা শিশুদের সৃজনশীল করে তোলে। শিশুরা যদি লেখাপড়ার পাশাপাশি চিত্রাঙ্কন, আবৃত্তি ও বিভিন্ন শিক্ষামূলক সংস্কৃতির সাথে যুক্ত থাকে তবে শিশুরা ধীরে ধীরে ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে সরে এসে সামাজিক আচরণ, কথাবার্তা ও সুস্থ মানসিক বিকাশে অভ্যস্ত হয়ে উঠবে। আমি ২০০৩ সালে প্রাইভেট বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার মান বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখতে শাহজাদপুর উপজেলার পূর্ব অঞ্চলের জামিরতা এলাকায় প্রথম কিন্ডারগার্টেন স্থাপন করি। প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত যথেষ্ট সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। আগামীর দিনগুলোতেও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান আরও সুন্দর হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.