প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে দিবস উপলক্ষে শুরুতেই একটি র্যালী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন র্যালীটির উদ্ধোধন করেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মাওলানা মোঃ মিজানুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.