গাজীপুরের টঙ্গীতে অবস্থিত জাভান হোটেল অ্যান্ড বারে অভিযান চালিয়েছে গাজীপুর (জিএমপি) ডিবি দক্ষিণ বিভাগ। শুক্রবার রাত ১০টার দিকে শুরু হওয়া এ অভিযান চলে প্রায় দেড় ঘণ্টা। তবে অভিযানে কোনো মাদক বা অসামাজিক কার্যকলাপের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ডিবি পুলিশ।
তখন কালের কন্ঠের লাইভে থাকা অবস্থায় হোটেলের সামনে ভিডিও করতে প্রতিবেদককে বাধা দিতে দেখা যায়।
এ বিষয়ে হোটেল পরিচালক সায়মন খান জানান অভিযান শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট পর কালের কণ্ঠের প্রতিবেদক আল আমিন হোসেন ফেসবুক লাইভে এসে মিথ্যা তথ্য প্রচার করেন। তিনি লাইভে বলেন, ‘জাভান হোটেলে ডিবির অভিযান চলছে’, যদিও তখন অভিযান অনেক আগেই শেষ হয়ে গেছে।
এ বিষয়ে হোটেলের নিরাপত্তাকর্মীরা জানান, প্রতিবেদক নিজের পরিচয় না দিয়েই মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। ভিডিও ধারণে বাধা দিলে তিনি মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রতিবেদকের লাইভের সময় ঘটনাস্থলে কোনো পুলিশ উপস্থিত ছিলেন না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.