নড়াইল জেলার দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গত (২৯ নভেম্বর) নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জনাব মোহাম্মদ আল-মামুন শিকদার মহোদয়। যোগদানকালে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.