গাইবান্ধার পলাশবাড়ী থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন সরোয়ার আলম খান। নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক রদবদলের অংশ হিসেবে তিনি এই থানায় দায়িত্ব গ্রহণ করলেন।
শনিবার (আজ) রাত ১০টা ৩০ মিনিটে তিনি পলাশবাড়ী থানায় এসে পৌঁছান। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার পরামানিক-এর নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যগণ নবাগত কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশের প্রায় পাঁচ শতাধিক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লটারীর মাধ্যমে দেশের বিভিন্ন থানায় পদায়ন করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই সরোয়ার আলম খানকে পলাশবাড়ী থানায় বদলি করা হলো।
পলাশবাড়ী থানায় যোগদানের আগে সরোয়ার আলম খান ঠাকুরগাঁও সদর থানায় ওসি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সুধী মহল নবাগত ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.