লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গেলে বিএসএফের গুলিতে সবুজ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিএসএফ লাশ ভারতের ভেতরে নিয়ে গেছে।
বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) ভোরে ৮৬৪ ও ৮৬৫ নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সবুজ উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করলে ১৬৯ বিএসএফ-এর চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে।
৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদর কামাল উদ্দিন জানান, সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন,লাশ বর্তমানে বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.