সিরাজগঞ্জে রায়গঞ্জের এরান্দহ গ্রামের কারিগর পাড়ায় স্ত্রীকে কেটে হত্যা করেছে স্বামী। গত বুধবার দিবাগত রাতে রোজিনার শোয়ার ঘরে পাষণ্ড স্বামী আব্দুল মোতালেব এমন ঘটনা ঘটিয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর রাজমিস্ত্রি মোতালেব নিজের গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। নিহত রোজিনা খাতুন (২৪) এরান্দহ গ্রামের আব্দুল আজিজের মেয়ে। আহত মোতালেব হোসেন (৪৫) একই উপজেলার ব্রাক্ষণবাগ গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিন বছর আগে বিয়ে হওয়া এ দম্পতির আট মাস বয়সী একটি সন্তান আছে। রোজিনার চাচাতো ভাই জাহিদ হাসান বলেন, রোজিনার সঙ্গে মোতালেবের বিয়ে পরিবার মেনে না নেওয়ায় তিনি বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন। বুধবার রাত আড়াইটার দিকে ঘর থেকে রোজিনার শিশুর কান্নাকাটির শব্দ পেয়ে রোজিনার ভাতিজা বায়োজিদ জানালা দিয়ে দেখতে পায় রোজিনার গলাকাটা রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে। আর মোতালেব আহত অবস্থায় কাতরাচ্ছে।” এরপর স্বজন ও আশাপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে রোজিনাকে মৃত অবস্থায় এবং তার স্বামী মোতালেবকে আহত অবস্থায় পায়। আহত মোতালেবকে পুলিশ পাহাড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার সকালে নিহত রোজিনার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.