পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের নতুন পোশাক হতে যাচ্ছে ‘আয়রন’ রংয়ের, র্যাবের ‘অলিভ’ আর আনসার বাহিনীর ‘গোল্ডেন হুইট’ রংয়ের।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই সংস্কারের ভিত্তি হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
ক্ষমতা পালাবদলের পর অন্তত দুই সপ্তাহ পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.