বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার জুলাই আগষ্ট অদ্ভুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও এতিমদের সাথে খাবার গ্রহণ অনুষ্ঠানে।
হযরত জায়েদ বিন হারিছা (রাঃ) ইয়াতিম খানার সকল অসহায় ইয়াতিমদের কে দুপুরের খাবার খাওয়ানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার এ আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য এনায়েতপুর থানা জামায়াতের আমির চিকিৎসক মোঃ সেলিম রেজা।
থানা জামায়াতের সেক্রেটারি চিকিৎসক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রোগ্রামে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা জুবায়ের, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আমির হামজা। শিবিরের থানা সভাপতি মাসুদ রানা।শ্রমিক নেতা শাহজালাল শেখ, মোঃ সোহরাব আলী, এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় থানা জামায়াতের আমির চিকিৎসক মোঃ সেলিম রেজা বলেন জুলাই আগস্ট এর গৌরব আমাদেরকে ধরে রাখতে হবে।
এই দেশে যাতে করে নতুন করে আর কেউ স্বৈরাচার হতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে।
জুলাই বিপ্লব ছিল জালিম স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন। যে আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদের ডাকে রাজপথে নেমে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে। অসংখ্য মায়ের বুক খালি করে শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছেন।তার শাস্তি দাবি করছি।
প্রোগ্রামে শহীদদের জন্য দোয়া ও যারা আহত আছেন তাদের সু চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.