নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বসুরহাট পৌরসভার মেট্রো টাওয়ারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফখরুল ইসলাম। সভায় তিনি বলেন, “দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অবিচল থেকে তৃণমূলের ঐক্যই আগামী নির্বাচনে বিজয়ের ভিত্তি হবে।”
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু তোয়াহা, উপজেলা বিএনপির নেতা একরামুল হক মিলন মেম্বারসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.