নিজস্ব প্রতিবেদকঃ শনিবার ২৪ সেপ্টেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক এর অধিনে ১০৭ টি উপজেলার মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার (এমএইচভি) রা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি প্রথম দিন পালন করেন। পরবর্তীতে রবিবার দুপুরবেলার দিকে এ মানববন্দন কর্মসূচি সমাপ্তি করা হয়।বাংলাদেশ এমএইচভি অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, এমএইচভি অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন হোসেন, সহ সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মমিন হোসেন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জেলহক হোসাইন, এমএইচভি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রুপালি আক্তার, ফিরোজ হোসেন, প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকে আমরা দীর্ঘ পাঁচ বছর যাবত সুনামের সাথে স্বাস্থ্য সেবা কার্যক্রমে কর্মরত আছি । বিশেষ করে করোনা কালীন সময়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি এমতাবস্থায় একটি চিঠির মাধ্যমে ৩০.০৯.২০২৩ইং তারিখের পর প্রকল্পটি বন্ধ হওয়ার নির্দেশ করা হয়েছে। মানবতার মা আমাদের সকলের শেষ আশ্রয় স্থল মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের ২১ হাজার এমএইচভিদের মুখের দিকে তাকাতে। আমাদের এমএইচভি প্রজেক্ট চালু থাকলে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবার মান আরো উন্নয়ন হবে ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.