নিজস্ব প্রতিবেদকঃ সোমবার (১৬ অক্টোবর) সকালে রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে টেগর লেকচার থিয়েটারে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এই আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কথা সাহিত্যিক মামুন হোসাইন। সেমিনারে প্রবন্ধাকার হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত গবেষক ও প্রাবন্ধিক সৌমিত্র লাহিড়ী,পিন্টু ভৌমিক, কাজী কামাল নাসের (ভারত), অধ্যাপক উদয় শংকর বিশ্বাস ও অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ। সেমিনার শেষে অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.