পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে ও ফিশনেট প্রকল্পের আওতায় একটি বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে। ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই সভা ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার বেলা ১২.০০ ঘটিকায় রাঙ্গাবালী উপজেলা-এ অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আসাদুজ্জামান এবং নৌ কন্টিনজেন্ট কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব অজিত চন্দ্র দেবনাথ।
সভায় ফিশনেট প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ফিসনেট প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি প্রকল্পের অগ্রগতি তুলে ধরে মৎস্যজীবীদের সরকারি জেলে কার্ড প্রাপ্তি, জেলে সমবায় সমিতি গঠন ও নিবন্ধন, জলমহাল ইজারা প্রক্রিয়া, জলাবদ্ধতা নিরসন, সামাজিক সুরক্ষা জাল কর্মসূচিতে প্রান্তিক জেলে পরিবারদের অন্তর্ভুক্তি এবং ড্রপ-আউট শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার বিষয়ে সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি এসব কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের মতামত, সহায়তা ও সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করার আহ্বান জানান।
সভা থেকে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভার সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার অনিমেষ পাল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.