রাজপথের আন্দোলন-সংগ্রামের এক পরীক্ষিত নাম গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক পাপ্পু সরকার। ছাত্ররাজনীতি থেকে শুরু করে রাজপথের আন্দোলন— প্রতিটি স্তরেই তার ছিল বলিষ্ঠ ভূমিকা। তিনি ছিলেন কারানির্যাতিত এবং আপোষহীন এক নেতা, যিনি রাজনীতিকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথ হিসেবে দেখেন।
তবে ৬ জুলাই গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন পাপ্পু সরকারও। এ সিদ্ধান্তকে ঘিরে মহানগর বিএনপির তৃণমূল পর্যায়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ।
বহিষ্কারের পরপরই এক প্রবীণ বিএনপি নেতা বলেন,
“পাপ্পু সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন প্রকৃত সৈনিক। তিনি কখনো কোনো ধরনের চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। বরং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে দলের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল কেন্দ্রীয় নেতাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। আমরা চাই— নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া হোক।”
তৃণমূল নেতাকর্মীদের একাংশ মনে করেন, দলের দুঃসময়ে রাজপথে যারা থেকে সংগ্রাম করেছেন, তাদের মূল্যায়নের বদলে এ ধরনের সিদ্ধান্ত দলকে আরও দুর্বল করে তুলবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,“যেসব নেতারা মাঠের রাজনীতিতে সক্রিয়, তাদের সিদ্ধান্তহীনতা বা ভুল প্রক্রিয়ায় দলে বিভাজন তৈরি হলে, তা দলীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.