টঙ্গী পূর্ব থানার রাজনীতিতে এক সাহসী ও সংগ্রামী নাম মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। ছাত্র রাজনীতি থেকে রাজপথের আন্দোলন, সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল বলিষ্ঠ। তিনি একজন আপোষহীন কর্মী, যিনি রাজনীতিকে দেখেন জনগণের সেবা ও অধিকার প্রতিষ্ঠার পথ হিসেবে। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
বিজয় সরকার রাজনীতি করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে। তিনি বলেন“আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বড় হয়েছি। জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তাঁর জীবন ও সংগ্রাম আমাকে পথ দেখায়। জিয়াউর রহমান যেমন সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন, আমিও তাঁর আদর্শ মেনে সেই পথেই হাঁটছি।”তিনি আরও বলেন,“শহীদ জিয়াউর রহমান বিশ্বাস করতেন আত্মনির্ভরতা, দেশপ্রেম ও জনগণের ক্ষমতায়নে। আমি তাঁর সেই চেতনা নিয়েই রাজনীতি করি। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি ভাইয়ের নেতৃত্বে এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ভাইয়ের তত্ত্বাবধানে আমি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। নেতা হতে চাই না, আমি মানুষের পাশে থাকতে চাই, তাঁদের সেবক হতে চাই।বিজয় সরকারের রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক নয়, বরং মানুষের দুঃখ-কষ্টের সঙ্গী হওয়াই তাঁর রাজনীতির মূল দর্শন। এলাকাবাসীর প্রতি তাঁর দায়বদ্ধতা এবং ভালোবাসা তাঁকে আলাদা করে চেনায়। করোনার দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা, খাদ্য সরবরাহ থেকে শুরু করে সচেতনতা বৃদ্ধিতে ছিল তাঁর অনন্য অবদান।একজন স্থানীয় বলেন,আজকের দিনে এমন নেতা খুব কম
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.