সিরাজগঞ্জের রায়গঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১ টায় রায়গঞ্জ থানার আয়োজনে ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক,রায়গঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর আলী মুর্তজা, ইন্সেপেক্টর বাবলু কুমারের ও সাবেক যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা। আরো বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল হক খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম,
চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহীন সুমন। ওপেন হাইজ ডে আলোচনায় সাধারণ জনগণ অংশগ্রহণ করে। বক্তারা সমাজ থেকে বাল্য বিয়ে মাদক নির্মূল করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.