সিরাজগঞ্জে রায়গঞ্জের ভূঞাগাঁতী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ফরিদুল ইসলামকে চোর সন্দেহে গাছের সাথে বেঁধে বেধরক মারপিটের ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ফরিদুল ইসলাম রাজমিস্ত্রীর কাজ করতে ধানগড়া ইউপির চরতেলিজানা গ্রামে নজির উদ্দিনের বাড়ীতে যায়। পরে নজির উদ্দিনের ছেলে ইলিয়াস গংরা ৫ হাজার টাকা চুরির অপবাদে ফরিদুলকে ডেকে এনে প্রকাশ্যে গাছের সাথে বেঁধে মারপিট করে যা সমালোচনার জন্ম দেয়। আহত অবস্থায় ফরিদুলকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। ২৪ জুন মঙ্গলবার গাছে বেঁধে মারপিটের ঘটনার ভিডিও ভাইরাল হয়। ২৫ জুন ভুক্তভোগীর মা ফরিদা খাতুন রায়গঞ্জ থানা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৬ নামে একটি মামলা করেন। মামলার আসামীগণ চরতেলিজানা গ্রামের নজির উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন(৪৫), রাকিব হোসেন ( ৩০, এরশাদ আলী (৪২), মৃত মজিবর রহমানের ছেলে নজির উদ্দিন(৬৫), ইলিয়াস হোসেনের ছেলে হৃদয় হোসেন( ২০)। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা জানান, তেলিজানা গ্রামের মারপিটের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.