
সিরাজগঞ্জে রায়গঞ্জের সোনাখাড়া ইউপির শ্রীরামপুর রহমানের বাড়ি থেকে হোসেন হাজীর বাড়ি পর্যন্ত ব্যক্তিগত জায়গায় পরিষদের উন্নয়নের প্রকল্প দেওয়া হয়েছে। জায়গার ওয়ারিশ সূত্রে মালিক শহীদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে প্রকল্পের কাজ স্থগিত করলেন ইউএনও। ২৮/১০/২৫ তারিখ মঙ্গলবার ইউএনও' র বরাবর দায়ের কৃত অভিযোগ থেকে জানা যায় ২৭৪ নং খতিয়ানের ২৬০ নং দাগ ও আর এস ৫৮ নং খতিয়ানের ২৬১ দাগ নিয়ে কোর্টে বাটোয়ারা মামলা চলমান আছে। শহীদুল ইসলাম বলেন, ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য একটি মহল উক্ত জায়গায় রাস্তা নির্মানের পাঁয়তারা করছে, জায়গা নিয়ে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রাস্তা নির্মান না করার জোড় দাবি জানাই। কোর্টে দায়ের কৃত মামলা নং ১২৯/২০০৬। এ বিষয়ে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন বলেন, জায়গা নিয়ে মিমাংসা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও রায়গঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান বলেন, উক্ত প্রকল্পের জায়গা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অভিযোগের ভিত্তিতে রাস্তা নির্মানের কাজ স্থগিতের জন্য অত্র ইউনিয়নের প্রশাসকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.