
সিরাজগঞ্জের রায়গঞ্জে র্যাব-১২ এর অভিযানে ৩১১ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১৭ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে সলংগা থানাধীন নলকা ওভার ব্রিজ এর উত্তর পার্শ্বে সিরাজগঞ্জ গামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। র্যাব-১২ অধিনায়কের তৎপরতায় একটি চৌকষ দল অভিযান পরিচালনা করে হেরোইন সহ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ১১১০ টাকা জব্দ করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ লিটন (৩০), পিতা- মোঃ নজরুল ইসলাম, গ্রাম-দিয়ার মানিক চক, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী। জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ শহর ও তার আশে-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপঙ্কর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.