
সিরাজগঞ্জ রায়গঞ্জের সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। ১৪/১০/২৫ তারিখ মঙ্গলবার সকালে ষোলমাইল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পাশের কবরস্থানে কবরস্থ করা হয়। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি, ধানগড়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়েত ইসলামীর রায়গঞ্জ উপজেলার নায়েবে আমীর ছিলেন। গত সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে ছোনকা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন। আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
পরিবার ও স্থানীয়রা জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে আঘাত লেগে তিনি গুরুতর আহত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রাজনৈতিক পেশাজীবি সংগঠন সহ সাংবাদিকবৃন্দ
সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.