মির্জা হুমায়ুনঃ ২৮শে সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১.৪০ মিনিট গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর গ্রামের কড্ডার মোড়রস্থ জনৈক মোঃ সুমন বাবু এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরএক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০(একশত) গ্রাম হেরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামী, মোছাঃ শান্তা খাতুন(২১), পিতা-মোঃ আঃ কাদের, সাং-শ্রী মোন্তপুর গোদাগাড়ী পৌরসভা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী। র্যাব-১২ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২ মিডিয়া উইং কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.