"ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না" সলিল চৌধুরীর কালজয়ী এ গানের প্রথম চরণকে প্রতিপাদ্য বিষয় হিসেবে গ্রহণ করে ১৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে, শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ এ শহীদুল্লাহ্ বাবলুর সভাপতিত্বে ও কাজী শওকত এর সঞ্চালনায় প্রীতি সম্মিলন, ইফতার ও শিল্পী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজ এর সহযোগী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান মিলন, সাহিত্যিক ও সাংবাদিক আতিক সিদ্দিকী, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ এর সাবেক ভাইস-পিন্সিপাল আব্দুর রফিক, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী,সাংবাদিক আতাউর রহমান পিন্টু, সাংবাদিক ওমর ফারুক,ও সংগীত শিল্পী মোঃ বায়েজিদ হোসেন সহ সামাজিক, সাংস্কৃতিক ও সুধী মহলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ সারাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেন তাসরিফা ইসলাম প্রিয়ন্তী, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ রাজশাহী বিভাগে ১ম স্থান অর্জন করেন গীতশ্রী সরকার প্রথমা,নতুন কুঁড়ি ২০২৫ এ সারাদেশের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেন ফাহিম খান ওয়ারেসী,নতুন কুঁড়ি ২০২৫ এ রাজশাহী বিভাগের মধ্যে সেরা ৫ম স্থান অর্জন করায় তাদেরকে সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে অভিনন্দন স্বারক প্রদান করা হয়। #
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.