স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের মৃতঃ হাজী শুকুর আলীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আলিমের ক্রয়কৃত জায়গা অবৈধভাবে দখলের পায়তারা ও প্রভাবশালী মহল কর্তৃক হুমকি ধামকি এবং ভয়-ভীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।২২ সেপ্টেম্বর রবিবার বিকালে তার শাহজাদপুরস্থ ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল আলীম বলেন,আমি দীর্ঘদিন প্রবাস জীবন থাকাকালীন সময়ে বিভিন্ন স্থানে জমিজমা ক্রয় করেছি এরই ধারাবাহিকতায় শাহজাদপুর উপজেলার কুমির গোয়ালিয়া মৌজার ২৪৪ নং খতিয়ানের ১৬৬ দাগের ১৬.২৫ শতাংশ জমি দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসছি। এমতবস্থায় নগরডালা গ্রামের আব্দুল হামিদের পুত্র প্রভাবশালী আব্দুল্লাহ আল মেহেদী মামুন, মৃত নজরুল ইসলামের পুত্র নুরুল ইসলাম, মৃত মহির উদ্দিনের পুত্র রহম আলী, আমার সম্পত্তি নিজেদের দাবি করে জোরপূর্বক দখল করার পায়তারা করছে। সেই সাথে আমাকে নানা রকম হুমকি ও ভয়ভীতি এমনকি আমার নিকট মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। যার ফলে আমি ও আমার পরিবারের সদস্যগণ চরম আতংক উৎকন্ঠায় দিন কাটাচ্ছি।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা প্রভাবশালী মহলের অব্যাহত হুমকি, ধামকীতে আমার ব্যবসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যে কোন মুহূর্তে আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছি। এ বিষয়ে আদালতে এবং থানা পুলিশের নিকট অভিযোগ দাখিল করেছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.