নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা এম,এইচ,ভি এসোসিয়েশনের আয়োজনে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এম,এইচ,ভি) দের কার্যক্রম অব্যহত রাখার দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। গত ১ আগষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়েরর কমিউনিটি বেইজড হেলথ কেয়ার লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ কাইয়ুম তালুকদারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে “ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সকল মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এম,এইচ,ভি) দের কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা করা হয়”। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ৫২টি ক্লিনিকের সর্বমোট ৩৭১ জন এম,এইচ,ভি একত্রিত হয়ে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এম,এইচ,ভি) দের কার্যক্রম অব্যহত রাখার দাবীতে এ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করেন। ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলহক হোসেন, রেদওয়ান আহমেদ রিয়াদ, মোছাঃ নাদিরা খাতুন সহ আরও অনেকে। উপস্থিত এম,এইচ,ভি’রা বলেন, আমরা এম,এইচ,ভি’রা বেশ কয়েক বছর যাবৎ বিশেষ করে করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকের অধীনে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছি। আমরা প্রত্যান্ত গ্রামাঞ্চলের গরীব, হতদরিদ্র ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করে কমিউনিটি ক্লিনিকে প্রেরণ করি যা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে সুফল ভোগ করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবী আপনি আমাদের এই এম,এইচ,ভি’দের কার্যক্রম অব্যহত রেখে আগামীতে স্বাস্থ্য সেবায় আমাদের অগ্রণী ভূমি রাখার সুযোগ করে দিন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.