শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সংগীত শিল্পী পিএম পলাশের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তথা উপমহাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পি মনির খান অনুমোদিত সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন মনির খান সংসদ, মনির খান ফ্রান্স ক্লাব২৪ ও মনির খান সংঘ কতৃক আয়োজিত সংগীত প্রতিযোগিতায় উত্তির্ণ হয়ে পুরস্কার অর্জন করা শাহজাদপুরের কন্ঠশিল্পী পিএম পলাশের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার (১৮ অক্টোবর) রাতে শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গনে শাহজাদপুর সম্মিলত শিল্পী পরিষদ আয়োজিত ও সম্মিলিত পরিষদের সভাপতি মোঃ মেজবাহ রানা'র সভাপতিত্বে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভার্চুয়াল উদ্বোধন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন,শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ আসমত আলী, উপজেলার জামিরতা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক সৈয়দ আনিসুজ্জামান, বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পী মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে পিএম পলাশসহ সম্মিলিত শিল্পী পরিষদের কন্ঠশিল্পী বৃন্দ গান পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.