নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্রে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ব্যানার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিরাজগঞ্জ জেলার উপ পরিচালক (উপসচিব)মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শারমিন আলম ও পৌরসভা সহ ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ প্রমুখ। এ সভায় প্রধান অতিথি বলেন, আমরা জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সফলতায় বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ জেলার খুকনি ও পোরজনা ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ২০২৩ পুরস্কার লাভ করেছে। সেই ধারাবাহিকতায় আমাদের নিজ নিজ কর্মস্থলে কাজের পরিধি আরও বাড়াতে হবে। সেই সাথে টিকাদানের রেজিস্টার অনুযায়ী সকল শিশুদের যেন জন্ম তারিখ সঠিকভাবে নির্ধারণ হয় এ উদ্দেশ্যে সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন,জন্ম নিবন্ধন প্রদানের ক্ষেত্রে প্রতিটি ইউনিয়ন পরিষদকে আরো অগ্রসর থাকতে হবে যেন কোনক্রমেই অপ্রাপ্তবয়স্কদের নামে জন্ম নিবন্ধন না দেয়া হয় তবেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.