সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় হট্টগোল মারপিটের ঘটনায় ৫ জন আহত হয়েছে। গত রোববার বিকাল ৫.৩০ মিনিটে প্রস্তুতি সভা শুরুতেই বহিস্কৃত নেতা আবু হানিফ কর্তৃক বিএনপির নেতাকর্মীদের মারপিট করা হয়েছে বলে জানা গেছে। চান্দাইকোনা ইউপির লক্ষীকোলা হঠাৎবাজারে ওয়ার্ড বিএনপি এক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় বিএনপির বহিস্কৃত নেতা রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ ও তার দলবল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়। এ সময় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে "বিএনপির বহিস্কৃত নেতা ও আওয়ামী লীগের কোন নেতাদের দিয়ে বিএনপির প্রস্তুতি সভা হতে দেওয়া হবে না"। এই প্রতিবাদ করায় হানিফের লোকজন অতর্কিত ভাবে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিক খান(৫০),লতিফ খান (৩৮), আবু সাঈদ খান (৬২), আব্দুল খান( ৪৫) ও রহুল আমিন ( ৪০। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে সভায় উপস্থিত চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামার কাছে জানতে চাইলে বক্তব্য দিতে অসীস্কৃতি জানান। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল হক খান জানান,হানিফ বিএনপির বহিস্কৃত নেতা, তিনি ১৭ বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে সুবিধা ভোগ করেছেন। এখন বিএনপির দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন। এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কথা বলা সম্ভব হয়নি। শামসুল হক খান জানান, এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.