সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বাগধুনাইল-কুলিয়ার গ্রাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সকালে রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত কৃষক নজরুল ইসলাম (৪৫) সিরাজুল ইসলামের পুত্র ও রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল ১৯ মে থেকেই কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে (২০ মে) উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে নজরুল ইসলাম মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।
তথ্যটি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, সকালে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.