সিরাজগঞ্জ - ৩ আসনের ( রায়গঞ্জ - তাড়াশ- আংশিক সলঙ্গা) বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাচনী অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচনী কর্মকর্তার নিকট মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্বাচনী আচারণ বিধি মেনে ভিপি আয়নুল হক সহ
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন,জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল এ সময় উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.