সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ -৩ ( রায়গঞ্জ-তাড়াশ- আংশিক সলঙ্গা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হকের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ১৫/১০/২৫ তারিখ বুধবার চান্দাইকোনা ডিগ্রি কলেজ থেকে শুরু করে ধানগড়া পৌরসভা,রায়গঞ্জ, সলঙ্গা,তাড়াশের বিভিন্ন নির্বাচনী এলাকায় রোড শো শেষে চান্দাইকোনা কলেজে এসে মিলিত হয়। এতে প্রায় ১০০০ টি মোটরসাইকেল মাইক্রোবাস ট্রাক রোড় শোতে অংশ গ্রহণ করে। এতে রায়গঞ্জ সলঙ্গা তাড়াশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে মোটরসাইকেলের রোড শো উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে। কয়েক হাজার উজ্জীবিত জনসাধারণের অংশগ্রহণে ভিপি আয়নুল হকের নির্বাচনী প্রচারণা সফল ও স্বার্থক করা হয়। মোটরসাইকেল সভা যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) দলীয় পতাকা ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে উঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিপি আয়নুল হক বলেন, আজ এই মোটরসাইকেল সভা যাত্রার মাধ্যমে জনগণের কাছে ধানের শীষের প্রতীকের গুরুত্ব তুলে ধরা। তিনি আরো বলেন,
তারেক জিয়া ঘোষিত ৩১ দফা ও বিগত ১৭ বছর যারা ভোট দিতে পারে নাই, তাদের কাছে সুষ্ঠু সুন্দর ভোট হবে এই সংবাদ পৌছে দেওয়া। ১৭ বছর জেল জুলুম অত্যাচার নির্যাতন ও একাধিক বার কারাবরণ করতে হয়েছে। এ আসনে আমাকে মনোনয়ন দেওয়া হলে জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.