স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট—যেখানে প্রতিদিন হাজারো পাসপোর্ট যাত্রী ভারত–বাংলাদেশের মধ্যে যাতায়াত করতেন, সেখানে এখন নেমে এসেছে অস্বাভাবিক নিস্তব্ধতা।
একসময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মানুষের ভিড়, কোলাহল, রিকশা–ভ্যানের শব্দ আর যাত্রীদের ব্যস্ততা পুরো এলাকাকে সরগরম করে রাখত। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ, আর মেডিকেল ও বিজনেস ভিসা দিলেও সেখানে রয়েছে কঠোর কড়াকড়ি। এই নীতিগত পরিবর্তনের প্রভাব পড়েছে সরাসরি বেনাপোল চেকপোস্টের যাত্রী চলাচলে।
যেখানে আগে প্রতিদিন ৭–৮ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতেন, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ১৫–১৬ শ যাত্রী’। ফলে চেকপোস্ট এলাকা হয়ে উঠেছে অস্বাভাবিকভাবে ফাঁকা, নীরব ও জনশূন্য।
যাত্রী কমে যাওয়ায় সরকারী রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ব্যবসা–বাণিজ্য, ছোটখাটো দোকান ও পরিবহন শ্রমিকদের আয়েও পড়েছে বড় ধাক্কা।
পাসপোর্ট যাত্রী হ্রাস পাওয়ার কারন কি জানতে চাইলে ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান - আমি যতটুকু জানি ভারত হাইকমিশন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের টুরিস্ট ভিষা না দেবার ফলে চেকপোস্টে ভারত বাংলাদেশের যাত্রী হ্রাস পেয়েছে। যার কারনে সরকারী রাজস্বও হ্রাস পেয়েছে।
কবে আবার আগের মতো স্বাভাবিক হবে, খুলে দেওয়া হবে ট্যুরিস্ট ভিসা? এসবই এখন অজানা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.