শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:শাহজাদপুর উপজেলার ইউনিয়ন আ.লীগের সভাপতির নিজস্ব কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার গাঁড়াদহ বকুলতলা গাঁড়াদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি সেলিম আক্তারের নিজস্ব কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইসমাইল হোসেন সুমন,আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগ শাহজাদপুর শাখার কার্যকরী সদস্য নাসির উদ্দীন, গাঁড়াদহ ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন আ.লীগ নেতা মকবুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল ইসলাম বাপ্পি, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.