1. admin@dailyjamunasongbad.com : admin :
আটঘরিয়ায় একরাতে ১৫টি গরু চুরি - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আটঘরিয়ায় একরাতে ১৫টি গরু চুরি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৮২ বার পঠিত
আটঘরিয়ায় একরাতে ১৫টি গরু চুরি

পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামে একই রাতে চারজন কৃষকের গোয়াল ঘরের বেড়া ও তালা ভেঙ্গে ১৫ টি গরু চুরি সংঘটিত হয়েছে।ঘটনাটি ঘটেছে ৭ মে দিবাগত রাতের কোন এক সময়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউনিয়নের ২ নং ওয়াডের ইউপি সদস্য শহিদুল ইসলাম। কৃষকরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের গোয়াল ঘরের গরু চুরি হয়েছে। কৃষকরা হলেন একদন্ত ইউনিয়নের হায়দার পুর গ্রামের রমজান আলী মৃর্ধার ৫ টি গরু, আমজাদ হোসেন রাজু’র ৬ টি গরু, আব্দুল আজিজের ২ টি গরু এবং আব্দুল হাই টুনু শেখের ২ টি গরু চুরি হয়েছে। কৃষক রমজান জানান, সংঘবদ্ধ চোরের দল একরাতে আমাদের গ্রামের ৪ জন কৃষকের ১৫ টি হরু চুরি করে নিয়ে যায়।

গরু গুলোর আনুমানিক মুল্য ২৫ লক্ষাধিক টাকা হবে। উল্লেখ্য গত নভেম্বর মাসে বেলদহ গ্রামের (জাপান বাড়ি) আব্দুল হামিদ মাস্টারের ১০ টি গরু চুরি সংঘটিত হয়েছে।

জেএস//আর

এ জাতীয় আরও খবর