1. admin@dailyjamunasongbad.com : admin :
দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ

মো: জাহাঙ্গীর হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

ঝিনাইদহ জেলার সদর উপজেলার ১২ নং দোগাছি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দুর্গা নারায়ন পুটিয়া পূর্বপাড়া কুদ্দুস বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশ্বের রাস্তা হইতে জাহাঙ্গীর হোসেন রাজনের বাড়ি নিচে পর্যন্ত পাকা রাস্তার নির্মাণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এখানে সামান্য বৃষ্টি নামলেই প্রচন্ড কাদার সৃষ্টি হয়। যার ফলে এলাকাবাসীর প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন শত শত শিশু কিশোররা স্কুলে যাওয়ার পথে কাদামাটির সাথে আলিঙ্গন করতে হচ্ছে। কাদামাটি মাখা সেই শিশুগুলো কেউ ফিরে যায় বাড়িতে আবার কেউ এমনিতেই চলে যায় স্কুলে। এছাড়াও পাশেই রয়েছে দুর্গানারায়নপুর পুটিয়া পূর্বপাড়া জামে মসজিদ মসজিদ ও মুক্তব মাদ্রাসা। নামাজের জন্য মসজিদে যাবার পথে অনেক বৃদ্ধ মানুষেরই পিচ্ছিল কাদায় পড়ে নামাজ ব্যাহত হয়। এলাকাবাসী জানান প্রায় ১৬০০ ফুট এই রাস্তাবিহীন বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে জাহাঙ্গীর হোসেন রাজন, রাকিব হোসেন, নায়েবআলী, রাইয়ান,সিদ্দিকুররহমান,তোয়েবআলীবিশ্বাস,আশরাফবিশ্বাস,ইমামুলহক,আশিক,আরিফ,রাইফ,রজব আলী,আলমগীরসহ আরো অনেকে রাস্তাটির নির্মাণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর