1. admin@dailyjamunasongbad.com : admin :
আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেo - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেo

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা
  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জনকে এক মাস করে জেল প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নে এ আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জুয়ার্দ্দার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজের কাছে বেতনা নদীর তীরে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রী করার অপরাধে ৩ জনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধানায় ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে জেল প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধে সক্ষম না হওয়ায় বিজ্ঞ আদালত কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে উজ্জল হোসেন,বুধহাটার আইয়ুব আলীর ছেলে হাসান ও বেকু মেশিন মালিক টাঙ্গাইলের বেতুনলোহলিয়া গ্রামের সরোয়াদ্দী মোড়লের ছেলে আইউব মোড়লকে প্রত্যেককে এক মাস করে জেল প্রদান করেন। সাজাপ্রাপ্তদের আশাশুনি থানায় সোপর্দ্ধ করা হয়েছে।

এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি, সাতক্ষীরা।
০১৯৩৭-৮৭৫০৯০
২৮/১২/২০২৫

এ জাতীয় আরও খবর