
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত পিপিডির প্রধান কার্যালয়ে ও পিপিডির গোধূলি নিবাস মশিপুরে ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগর ঢাকা এর অধিনে প্রতিবন্ধী ও অসহায় দুস্থদের মাঝে মানবিক সহযোগীতার উদ্দেশ্য বৃক্ষ রোপণ ও হুইল চেয়ার প্রদানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগর ঢাকা কন্টিনিউয়াস প্রজেক্টের প্রেসিডেন্ট অন্তরা আহমেদ, পিপিডির নির্বাহী পরিচালক মিসেস নাজনীন চৌধুরী, উপ পরিচালক মো: রকিবুল ইসলাম ও গোধূলি নিবাস এর ম্যানেজার মো: আব্দুল করিম প্রমুখ।
গোধূলি নিবাস মশিপুর এর সুন্দর্য বর্ধনে বিভিন্ন প্রকার ফুল ও ফলের গাছ রোপন এবং পরিচর্যার জন্য ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগর কন্টিনিউয়াস প্রজেক্টের প্রেসিডেন্ট অন্তরা আহমেদ পিপিডির নির্বাহী পরিচালক মিসেস নাজনীন চৌধুরীর হাতে ব্যাংক চেক তুলে দেন। এছাড়াও উপজেলার কৈজুরি গ্রামের কোহিনুর খাতুন ও বেলতৈল ইউনিয়নের কাদাইবাদলা গ্রামের তানজিলা খাতুন নামে দুইজন শারীরিক প্রতিবন্ধীকে ইনার হুইল ক্লাবের IWC লোগোযুক্ত দুটি হুইল চেয়ার প্রদান করেন ইনার হুইল ক্লাবের
প্রেসিডেন্ট অন্তরা আহমেদ। গত ১৩ জুলাই ২০২৪ ইং তারিখে ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগর ঢাকা, ডিস্ট্রিক্ট ৩২৮, বাংলাদেশ নামে এই প্রজেক্ট প্রথম চালু করা হয়। এই শ্রাবণ মাসে যখন তখন এলোমেলো বৃষ্টিতে ভিজে ভ্যান চালাতে হয় শ্রমিকদের। তাই তাদের এই জীবন যুদ্ধে ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগর, ঢাকা, একটুখানি স্বস্তির পরশ দিতে এগিয়ে এসে আটজনকে IWC লোগোযুক্ত আটটি রেইনকোট প্রদান করেন।
ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট অন্তরা আহমেদ বলেন,দেশের নিম্ন আয়ের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ মানবিক সহযোগিতা চলমান থাকবে।