1. admin@dailyjamunasongbad.com : admin :
এনায়েতপুরে ছাত্রদলের নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

এনায়েতপুরে ছাত্রদলের নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইছাহাক আলী,এনায়েতপুর- (সিরাজগঞ্জ)প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

আজ সোমবার (০৩ নভেম্বর) বিকেলে এনায়েতপুরের স্থল ইউনিয়নের নওহাটা বাজারে স্থানীয় ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নির্বাচনী সেন্টার কমিটি গঠন ছাড়াও ছাত্রদলের সদস্য সংগ্রহ বিষয়ে আলোচনা করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা মোঃ হাসমত আলী হাসু। এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য ও স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হারান সরকার, তিনি বলেন ছাত্রদল জন্ম লগ্ন থেকে জাতির পাশে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে এসেছে। আগামী নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, তা মোকাবেলা করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম বকুল (মেম্বর)। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিতি ছিলেন বিএনপি নেতা মো: নজরুল ইসলাম, স্থল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শাহাআলম মোল্লা,থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল রশিদ মোল্লা, ছাত্রদলের নেতা মোঃ মাসুদ রানা, মোঃ আবুল কাসেম আজাদ, মোঃ সেলিম রেজা, সভা সঞ্চালনা করেন ছাত্রদল নেতা পরিচালনায় রাজ আহম্মেদ।
বক্তা গন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে স্থল ইউনিয়ন থেকে ধানের শীষ মার্কা কে বিপুল ভোটে জয় যুক্ত করতে সর্বাত্মক কাজ করব। ছাত্রদলের এই নির্বাচনীয় কমিটিকে জোরালোভাবে ভূমিকা রাখতে হবে, যাতে করে আমাদের থেকে কেউ ভোট ছিনিয়ে নিতে না পারে। ছাত্রদলে চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতি এগুলো নেই। তাই এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকাতলে।

এ জাতীয় আরও খবর