1. admin@dailyjamunasongbad.com : admin :
এনায়েতপুরে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

মোঃ ইছাহাক আলী, এনায়েতপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ(৯ জুন) সোমবার এনায়েতপুর থানা অন্তর্গত শিবপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নুরনবী মিয়া। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার মজলিসে শূরা সদস্য শাহজাদপুর উপজেলা আমির সিরাজগঞ্জ সংসদীয় আসন ছয় এর জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য এনায়েতপুর থানা জামায়াতের আমির চিকিৎসক মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন সবুজ,
এনায়েতপুর থানা সাংগঠনিক সদর ইউনিয়ন সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক চিকিৎসক মোঃ ইদ্রিস আলম, ওয়ার্ড সেক্রেটারি মোঃ সাহেব আলী প্রমূখ। এসময় বক্তাগন বলেন জামায়াতে ইসলামীর অফিস শুধু রাজনৈতিক অফিস নয়, জামায়াতের অফিস মানে একটি শিক্ষা প্রতিষ্ঠান, জামায়াতের অফিসে মানুষ আসবে বসবে এখান থেকে সৎ যোগ্য ন্যায় নিষ্ঠ চরিত্রবান মানুষ তৈরির প্রচেষ্টা চালানো হবে।

এ জাতীয় আরও খবর