1. admin@dailyjamunasongbad.com : admin :
এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

ইছাহাক আলী , (এনায়েতপুর) সিরাজগঞ্জ:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২২৯ বার পঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কবির হোসেন(৩৫) মৃত্যুবরণ করেছেন। গতকাল ১৯ মার্চ ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কবির হোসেনের মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে বিএনপির একাংশ ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। গতরাতে বিক্ষোভ মিছিলটি এনায়েতপুর থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়। বিক্ষোভকারীগণ এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন।
আজও এনায়েতপুর হাটে বিএনপি ও এর অংগসংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।
সদিয়া চাঁদপুর ইউনিয়ন এর বাসিন্দা আল আমিন হোসেন বলেন, কবির হোসেন ভাই সহজ সরল মানুষ ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে এলাকার বাসিন্দারা অত্যন্ত মর্মাহত। তিনি বলেন কবির ভাই অপরাজনীতির শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা এই হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার চাই।

উল্লেখ্য গত ১৮ মার্চ সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইফতার মাহফিল এর আয়োজন করে। এই ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন।

এ জাতীয় আরও খবর