1. admin@dailyjamunasongbad.com : admin :
কমিউনিটি ক্লিনিকের এমএইচভিদের মানববনন্ধন ও অবস্থান কর্মসূচি পালন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

কমিউনিটি ক্লিনিকের এমএইচভিদের মানববনন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৪৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) ভবনের সামনে শান্তিপূর্ণ মানববনন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ এমএইচভি অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ আলামিন মোল্লাসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ডাকে সারা দিয়ে গত রবিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথম মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এরপর দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতেও সরকারের পক্ষ থেকে কোন প্রকার সাড়া না পেয়ে সকল মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়াররা তৃতীয় দিনে মঙ্গলবার বিকালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) ভবনের সামনে শান্তিপূর্ণ মানববনন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর এমএইচভিদের অবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক এর লাইন ডিরেক্টর কাইয়ুম চৌধুরী ১০ জন এমএইচভিকে ডেকে নিয়ে বলেন, এখন যেহেতু বন্যাকালীন সময় বন্যার্ত মানুষের জীবন যায় যায় অবস্থা। বিশেষ করে দেশের ১১ টি জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়ে অসংখ্য মানুষের প্রাণ হারাচ্ছে। এতবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সরকারের সকল সহযোগিতার প্রচেষ্টা চলমান রয়েছে। তিনি আরোও বলেন এই দুঃসময়ে আপনারা আন্দোলন না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আপনাদের দাবি-দাওয়া নিয়ে একটি লিখিত স্মারকলিপি দিতে পারেন। এ স্মারকলিপির প্রেক্ষিতে সরকার আপনাদের বিষয়ে বিবেচনাও করতে পারে।

এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ এমএইচভি অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন মোল্লা, এমএইচভি আব্দুল্লাহ আল মামুন,জিয়াউর রহমান, বেলাল সরকার, তানভীর হোসেন,রফিকুল ইসলাম, মুনসুর রহমান, হারুনর রশিদ,এমএইচভি ও সাংবাদিক জেলহক হোসাইন,মহিলা এমএইচভিদের মধ্যে বক্তব্য রাখেন, রুপালি আক্তার, রিনা আক্তার নিঘাত সুলতানা, সানজিদা আক্তার সৌরভী প্রমুখ।

মানববন্ধনের বক্তারা বলেন, ২০১৭ সালে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কমিউনিটি ক্লিনিকে এক বছরের জন্য প্রকল্প চালু করে নিয়োগ দেন। পরবর্তীতে ১ বছরের নিয়োগ শেষ হলে আমাদেরকে ৬ বছর এ প্রকল্পের কার্যক্রমে বিদ্যমান রাখেন। এরপর ২০২৩ সালের ৩০ শে অক্টোবর আমরা সকল এমএইচভিগণ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আমাদের ৩৬০০ টাকা ভাতার বৃদ্ধির জন্য শান্তিপূর্ণ মানববন্ধন করলে মাধ্যমে তৎকালীন সরকারের সময়ে কমিউনিটি ক্লিনিকের কল্যাণ ট্রাস্টের চেয়াম্যানের ইঙ্গিতে একটি চিঠির মাধ্যমে আমাদের প্রকল্প সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

গ্রামীণ জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত অসহায় মানুষের আস্থাভাজন বর্তমান সরকারের সুযোগ্য প্রধান উপদেষ্টা, ডক্টর ইউনুস মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এমএইচভিদের দিকে মুখ তুলে তাকানোর জন্য। সেইসাথে আরও দাবি জানাচ্ছি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট, আপনি আমাদের প্রকল্পটি চালু করে দিয়ে আমাদের প্রতি সু-দৃষ্টি দিবেন।

এ জাতীয় আরও খবর