1. admin@dailyjamunasongbad.com : admin :
কোম্পানীগঞ্জে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘সাম্য ও সমতার দেশ গড়বো সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় কর্মসূচি শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজলু আজিম।

সভায় বক্তব্য রাখেন সিরাজপুর সার্বিক গ্রাম ইউনিয়ন সমবায় সমিতি লি.-এর সভাপতি আব্দুল মতিন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, সহ-সভাপতি জামাল উদ্দীন টিপু, সিরাজপুর ও পৌরসভা বহুমুখী সমবায় সমিতি লি.-এর সাধারণ সম্পাদক করিমুল হক সাথী, এবং চাপরাশিরহাট বহুমুখী সমবায় সমিতি লি.-এর সভাপতি রইছ উদ্দীন মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খোকন।

প্রধান অতিথি রুবাইয়া বিনতে কাশেম বলেন,

“কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমানে ১০৬টি সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে, যা একটি উপজেলার জন্য ইতিবাচক দৃষ্টান্ত। সমবায় মানে একসাথে এগিয়ে যাওয়া, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করা। ‘সবার জন্য আমি, আমার জন্য সবাই’— এই মূলমন্ত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়ন সম্ভব।”

তিনি আরও বলেন,

“সিরাজপুর সার্বিক গ্রাম ইউনিয়ন সমবায় সমিতি লি.-এর কার্যক্রম দেখে আমি মুগ্ধ। তাদের মতো সমাজমুখী কর্মকাণ্ড যেন অন্য সমবায়গুলোও অনুসরণ করে, সেটাই প্রত্যাশা।”

অনুষ্ঠান শেষে সমবায় আন্দোলনে বিশেষ অবদান ও সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় পাঁচটি সমবায় প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর