1. admin@dailyjamunasongbad.com : admin :
গাইবান্ধার বাদিয়াখালীতে সড়ক ও ফুটপাত দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গাইবান্ধার বাদিয়াখালীতে সড়ক ও ফুটপাত দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের আলাই নদীর দক্ষিণ পারের এলাকায় সড়ক ও ফুটপাত দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদিয়াখালী ইউনিয়নের আলাই নদীর উপর নির্মিত ব্রিজের দক্ষিণ পার্শে রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

উল্লেখ্য, এর আগেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে এবং যানজট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের একটি টিম অভিযান পরিচালনা করেছিল। তবে এরপর থেকে প্রশাসনের আর কোনো নজরদারি দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এজাহার সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথেরভিটা গ্রামের মো. হানিফ উদ্দিনের ছেলে মেও শরিফুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. আয়নাল মিয়া (৪০), মিন্টু মিয়া (৩৬), মিঠুন মিয়া (৩২) ও লাভলী বেগমসহ তাদের সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন সকালে ইউপি সদস্য মো. জবেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে বিষয়টির মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু সমাধান না হওয়ায় আয়নাল মিয়া ও তার সহযোগীরা শরিফুল ইসলাম ও তার পিতাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পক্ষ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, দ্রুত এসব সড়ক ও জনপদের জায়গা দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ জাতীয় আরও খবর