1. admin@dailyjamunasongbad.com : admin :
গোমস্তাপুরে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট)MAR স্থাপনের উদ্বোধন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গোমস্তাপুরে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট)MAR স্থাপনের উদ্বোধন

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) Managed Aquifer Recharge (MAR) স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(০৩ জুন) সকাল সাড়ে এগারো টায় আলীনগর স্কুল এন্ড কলেজে

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর অর্থায়নে এই প্রকল্পের
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন, আলীনগর স্কুল এন্ড কলেজ কমিটির সভাপতি ও আলী নগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুম,আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, রবিউল আওয়াল, ইসিসিসিপি-ড্রট প্রকল্পের সম্বনয়কারি সামিউর রহমান, টেকনিক্যাল অফিসার মাহমুদুল হাসান, মনিটরিং অফিসার আসিফ আরফিন,এক্যাউন্স অফিসার শাহ আলম, সিএমও নাজমুল ইসলাম ও আঃ লতিফ প্রমূখসহ রিকের অন্য কর্মকর্তা কর্মচারী বৃদ।

এ সময় উপস্থিত রিকের প্রতিনিধিরা বলেন, ECCCP-Drought প্রকল্পের আওতায় খরা-প্রবণ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারের লক্ষ্যে Managed Aquifer Recharge (MAR) কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। MAR প্রযুক্তির মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে তা ভূগর্ভে প্রবাহিত করা হবে, যা দীর্ঘমেয়াদে পানিসংকট নিরসনে সহায়ক হবে। এর পাশাপাশি খরা মোকাবেলায় খাল ও পুকুর পুনঃখনন, খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগ স্থানীয় জনগণের জীবিকা ও পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধান নিশ্চিত করতে সহায়তা করবে।

এ জাতীয় আরও খবর